খবরদার!
কবি'র লেখার প্রেমে পড়,তবে কবি'র প্রেমে পড়ো না!
যে রোমান্টিকতা নিয়ে কবিকে কবিতায় ছন্দ দিতে দেখো,কবি'র মনে প্রেমের জোয়ার উথাল-পাতাল ঢেউ এর কারণেই সৃষ্টি হয়!
কবি'র মন যে সর্বদাই অস্থির!
এই অস্থির মনকে তুমি কভু শান্ত করতে পারবে না।
খবরদার,
কখনো কবি'র প্রেমে পড়তে যেওনা!
কবিদের চোখ খুব খারাপ!
দু'চোখে যা দেখে,তা নিয়েই কবিতা লিখে দেয়!
কবি'দের চোখ থাকে ভয়ংকর লাল!
কবি মনে কাম লুকিয়ে কবিতা ছড়ায়!কবির চোখে চোখ রেখে তুমি নিজেকে সামলাতে পারবে না!
ঐ যে,
তোমার গলার নিচে ঠিক বুকের বা পাশ বরাবর যে ছোট্ট তিলটা দেখা যাচ্ছে;ও নিয়ে বড্ড লিখতে ইচ্ছে করছে,জানো তো?
সাবধান!
কবি'র সংস্পর্শে যেও না।
কবি কলঙ্কের দাগ মাখিয়ে দেয় গায়ে।আর তারপর সারাজীবন সেই কলঙ্কের দাগ বয়ে বেড়াতে হবে,তখন কিন্তু শত তপস্যায় কবিকে কখনো ভুলতে পারবে না!
তাই বলছি কি,
মনের ভুলেও যেন কবি'র প্রেমে পড় না!
কবি যখন তখন শাড়ি পরতে বলবে,যখন তখন কপালে ছোট্ট কালো টিপ পরতে বলবে,যখন তখন চোখে কাজল পরতে বলবে,হুটহাট কোনো এক বিকেলে একসাথে চা খাওয়ার বায়না ধরবে,দেখতে চাইবে,মন চাইলেই নদীর ধারে বসতে হবে কবি'র সাথে।
আর তারপর কবি তোমার দিকে তাকিয়ে,কবিতায় ছন্দ দিবে,কবিতায় তোমায় সাজাবে নিগুঢ় ভাবে!
এসব যন্ত্রণা তুমি সইতে পারবে না।
তাই বলছি,
লেখার প্রেমেই পড়,তবু কবি'র প্রেমে পড় না!
কবি'র আগুন জ্বলা দৃষ্টিতে তাকিয়ে তুমি ঠিক থাকতে পারবে না!
কবি জাত,খারাপ জাত,
এ জাতের পাল্লায় পড়ে কেউ কখনো ভালো থাকতে পারে না–শান্ত থাকতে পারে না!
তাই তো বলিঃ
লেখার প্রেমেই পড় শুধু,কবি'র প্রেমে পড় না।
লেখায়ঃ Md. Fahad Mia

0 Comments