বিস্মিত হাসির আড়ালে হাজার পরিমাণ অনিচ্ছা ধরা পরেনি কোথাও !
স্বাপ্নিক ও বাস্তবিক উভয় জগৎ এর সংমিশ্রিত ইচ্ছা- অনিচ্ছা যা কিছু ছিল তাকে 
সিমা বদ্ধতার বাইরে ফেলে দিয়ে খুনের সংখ্যা বাড়িয়ে চলা । 

আর , দ্বিধাহীন ভাবে বলতে থাকা । 
আমি খুনি,
আমাকে আটকে দাও আর যেন এভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গের 
মৃত্যু 
না ঘটে !

সে বারও মৃত্যু বরন করেছিলাম অই যে যেদিন আকাঙ্ক্ষার 
মৃত্যু হলো । 

হয়তো আবার জন্ম নেবো কনো নতুন প্রহরে !!!  

                                             --গোলাম রাব্বী