Bishonno Shundor Nogori

Bishonno Shundor Nogori

সময় চুরির অপরাধে !

 কি বিস্ময়কর এই সৃষ্টি জগত !

ক্ষুদ্র অনুসন্ধানী মগজ হন্যে হয়ে ছুটে বেড়ায়
দিক-বিদিক তার পরিচয় অনুভবে ।
সত্ত্বা বেহায়া ভীষণ ব্যর্থ হয়েও স্থির হইতে চায় না ।
হৃদপিণ্ডের আর্তনাদ মহাকাল অব্যাহত থাকুক,
এই ব্যর্থ হওয়ার অসুখ ।
আচ্ছা , ওই আঁকাস টা আলিঙ্গনের আকাঙ্ক্ষা জাগাইয়া
স্পর্শহীন সুদূরে থাকে ক্যান ?
স্রষ্টা , তার সৃষ্টির মাঝে যে প্রেম লুকায়িত রাইখা দিসে
তার অদৃশ্য স্পর্শ পাইতে গেলে জগত সংসার এমন
ছারখার হয় ক্যান ?
ওই প্রেম আহরণের আকাঙ্ক্ষা অস্থির করে ক্যান ?
যদি , সৃষ্টির এই প্রেম শুধা পান করার আগে মহা-কালের
সাথে সাক্ষাৎ হইয়া যায় ।
তোমরা এই রহস্যময় , বিস্ময় কর প্রকৃতিরে জানাইয়া দিয়ো ,
আমার প্রেমে ব্যর্থতার কনো কমতি ছিল না ।
জানাইয়া দিয়ো এই সৃষ্টি-জগতের মাঝে যেই সত্ত্বা সব চেয়ে
বেশী ভালো-বাসতো সে আমারে গ্রেফতার করে নিছে !
সময় চুরির অপরাধে !
--গোলাম রাব্বী
২৪-১০-২০২২

Post a Comment

0 Comments