*নেশার ছবি*


রাতের শেষ প্রহরে হঠাৎ আবার মেতে উঠি অলীক ভাবনায় ,
মেতে উঠতে ইচ্ছে হলো সেই আলেখ্যর নেশায় !!
কিন্তু, এই অতলস্পর্শী রজনীর অন্তরীক্ষে ,
সাদা, নীল আর ধুসর রঙ নেই ।
সাদা কালো মিশ্রিত গগণ , সমাহিত তারার বহর !
যেন ক্যানভাস হীন স্বাপ্নিক চিত্ররূপ ।
বার , বার নেশার আমন্ত্রণ জানায় এ আলেখ্য ,
এ যেন নেশার ছবি !!

--গোলাম রাব্বী