যন্ত্রসভ্যতা নিরপেক্ষ,
স্পষ্ট পাষাণ নির্মাতা বুকে, কবির
লৌহ হৃদপিণ্ডে মধ্যেরাতে প্রাচীরের,
ওপাড় থেকে- ভেসে আসা মাতাল
চিৎকার।
আর ক্যালিগ্রাফি রচনার মতই,
কোন জীবিকা অবলম্বন দেখা যায়নি।
যেখানে লগ্নভগ্ন, উলঙ্গ শহরের বাতাসে,
ধ্বনিত বিবেকের মতো তোমার,
আমার জন্ম চীৎকার।
দ্রোহ, বিভক্ত,অখণ্ড,অস্তিত্ব, -
আত্মা উন্মোচন নিজের মতই থাকা,
নিজের চোখে নির্মাণের মতো বৃত্তে ক্রশকাঠহীন, ব্যক্তি করন ও
অথবা,
কাফনে জরানো কাশফুল রেডক্রস এর
মতই।
আত্মবোধ আক্রান্ত অনুভব -
যা শিরোনামের "বস্তুসত্তা রক্তের,
দ্রিমিক, ধ্বনির মতো রক্তের মিছিল
ক্লান্ত শরীরিলে আমাদের মন জমা নেওয়া হয়।
হঠাৎ কোন প্রতিকছায়া মানব,
উচ্চকন্ঠে বলিয়া উঠিল -
শ্রেণীচরিত্র বিশেষ বিশ্লেষণ, করতে চাই-
কারন আমি কবি-!
কেননা একজন কবি নয় তো কোন
রাষ্ট্র কিংবা নগরী এবং অন্তভূক্ত শহর,
কারো,
ঠিক বেঠিক কোনই এজন, পৃথীবিরূপ-
কবির আলোর সংসার নেই, সঠিক নিয়মে,
অন্তভূক্ত স্থায়ী সংসারেও নেই-!
একজন কবি,
মূলত বৃত্ত চিত্র অংশ নির্দিষ্ট কলম নেই,
অংকের খাতায়। যন্ত্রসভ্যত নিরপেক্ষ,
স্পষ্ট পাষাণ নির্মাতা বুকে,
লৌহ হৃদপিণ্ডে মধ্যেরাতে প্রাচীরের,
ওপাড় থেকে- ভেসে আসা মাতাল চিৎকার।
কবির আত্মার আক্রমণ ঈশ্বরের, শহরে -
বুকপকেটে" আগুন জ্বালিয়ে সিগারেট
হাতে রক্ত মাংশে ১১টি করে গোলাপ।
কবি কিংবা পাঠক, বেদনার কাছে পৃথক নয়
বৈনাশিকতায় নৈঃসঙ্গ্যত,
সর্বশান্ত ও সর্বনাশ হবে কোন এক-
মুহুর্তে পৃথিবী আর কবি সযত্নে হবে খুন,
একবারে রক্তপাত নেই।
সম্প্রসারিত বিন্দু পূর্নচন্দ্র।
- মুহাম্মাদ বিল্লাল
রু|দ্র|বা|বু|