জাগ্রত মস্তিষ্কের এ এক অন্য রূপ ,

হঠাৎ ঘোর শেষে ।
একি কোথায় আমি ম্যাপল গাছ কই !
সেই ঝরা পাতার রাস্তা কই !
আমার হাতের নীল রঙের কাগজ কই !
যে ঝিলের পাশে দারিয়ে অভিনিবেশে
আপন অবয়ব দেখছিলাম অই ঝিল টা কই!
তবে কি অলীকে ডুবে ছিলাম?
নাকি সময়ের অসুখ ?
যদি তাই হয় ,
তবে প্রিয়-অপ্রিয়র মাঝ বর্তি অসুখ এটা ।
-ঈষৎ যাযাবর
গোলাম রাব্বি