মনটা একটু কম ভালো থাকলে এইখান টায় আইসা বইসা থাকি । আজকেও তেমনি বইসা ছিলাম, বইসা থাকার কিছু খন পর চাওয়ালা মামা আইসা কইল মামা চা দিমু কইলাম এই প্রকৃতি তে চা পাওয়া মানে অনেক কিছু অবশ্যই দিবা । কইল মামা দুই টাকা বেশি দিবা কইলাম তুমিও বেশি নিবা নাও । এমন সময় বিষণ্ণ সুন্দর প্রকৃতি তে হালকা বৃষ্টি শুরু হইলো ! ভাবেন একবার এতো সুন্দর পরিবেশে ফোটা,ফোটা বৃষ্টির পানি মেশানো চা । অনুভূতির এক অন্য পর্যায়ে যেতে বাধ্য করলো । অবশেষে ঊষা নিভতে শুরু করলো । আমিও বিষণ্ণ সুন্দর প্রকৃতির কাছ থেকে বিদায় নিয়ে ধীর গতিতে প্রস্থান করলাম ।

0 Comments